ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে কোদাল দিয়ে আঘাত করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায়
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:২০ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:২০ সময়
পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে কোদাল দিয়ে আঘাত করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী মো. সেলিমকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নুর হাবা, বয়স ২৫ বছর। তার স্বামী সেলিমের বয়স ২৪ বছর। তারা দুজনই রোহিঙ্গা নাগরিক এবং দোহাজারী পৌরসভার উল্লাহপাড়ায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাজে যাওয়ার কথা বলে সেলিম কোদাল নিয়ে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর তিনি আবার বাসায় ফিরে আসেন। এ সময় স্ত্রীকে বাইরে যেতে দেখে তাকে থামান তিনি। পরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। নুর হাবার সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল বলে জানিয়েছে পুলিশ। একপর্যায়ে উত্তেজিত হয়ে সেলিম কোদাল দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে নুর হাবা গুরুতর আহত হন।


পরে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সেলিমকে আটক করে। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার