ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যেকোনো হাইকমিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার ম্যাচের আগে রিয়াল শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন এন্দ্রিক নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা টানা বৃষ্টিতে পচছে রসুন-পেঁয়াজ, শরীয়তপুরে কৃষকের দুশ্চিন্তা ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন ট্রাম্পের হস্তক্ষেপেই এনভিডিয়ার সিইও পদে ফিরেছেন জেনসেন হুয়াং

১৬ প্রবাসী নির্মাণশ্রমিকের কোটিপতি জীবন

এক দিনের জন্য কোটিপতির মতো জীবন যাপন করার সুযোগ পেলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের বাংলাদেশিসহ ১৬ প্রবাসী
  • আপলোড সময় : ৫ মে ২০২৪, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৪, সকাল ৯:২৩ সময়
১৬ প্রবাসী নির্মাণশ্রমিকের কোটিপতি জীবন ছবি: সংগৃহীত
এক দিনের জন্য কোটিপতির মতো জীবন যাপন করার সুযোগ পেলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের বাংলাদেশিসহ ১৬ প্রবাসী নির্মাণশ্রমিক। শ্রমিকদের অধিকার সুরক্ষায় গত বুধবার বিশ্বব্যাপী পালিত মে দিবস উপলক্ষে এ সুযোগ পান তাঁরা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই ১৬ প্রবাসী নির্মাণশ্রমিক তাঁদের কাজের পোশাক জাম্পস্যুটের বদলে ওই দিন পরেন দামি স্যুট-কোট, জুতা ও চশমা। চড়েন বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোতে। ফেরারি, ল্যাম্বরগিনি, বেন্টলি, ফোর্ড মুস্তাং এবং ক্যাডিলাকের মতো বিলাসবহুল গাড়িতে বসে তাঁরা চষে বেড়ান দুবাইয়ের রাজপথ।

ওই শ্রমিকদের প্রথম গন্তব্য ছিল দুবাই মারিনা। সেখানে একটি বিলাসবহুল প্রমোদতরিতে পার্টি করেন তাঁরা। এ ছাড়া নিজেরা মিলে একটি কেক কাটেন। ওই দিন তাঁরা ঘুমান পাঁচ তারকা মানের হোটেলে। আর সবচেয়ে দামি রেস্টুরেন্ট থেকে আনা খাবার খেতে দেওয়া হয় তাঁদের।

ভালো কাজের প্রণোদনা হিসেবে এই সুযোগ পাওয়া শ্রমিকদের মধ্যে ছিলেন কয়েকজন বাংলাদেশিও। তাঁদের একজন জাহিদ। কোটিপতির মতো এক দিন জীবন যাপনের বিষয়ে তিনি বলেন, ‘এভাবে জীবন উপভোগ করার সুযোগ বা স্বপ্ন আমরা একেবারেই দেখি না। এসব উপভোগ করতে পেরে আমরা খুবই আনন্দিত।’
রামদয়াল নামের এক ভারতীয় প্রবাসী বলেন, ‘আমি কখনোই কল্পনা করিনি, পাঁচ তারকা হোটেলের অতিথি হব। এ যেন অসাধারণ অনুভূতি; যা ভাষায় প্রকাশ করতে পারব না। আমরা কাজে যাওয়ার সময় শত শত দামি গাড়ি দেখি। আজ আমার খুবই ভালো লাগছে, এ রকম একটি গাড়িতে চড়ার সুযোগ পেয়েছি।’

প্রবাসী নির্মাণশ্রমিকদের জন্য ‘এক দিনের কোটিপতি’ হওয়ার সুযোগটি দেয় ‘ওয়ার্ল্ড স্টার হোল্ডিং’ নামের একটি নির্মাণপ্রতিষ্ঠান। এই প্রবাসী শ্রমিকেরা প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। বছরজুড়ে সবচেয়ে ভালো করেছেন যাঁরা, তাঁদের জন্য উপহার হিসেবে এই সুযোগ দিয়ে সম্মানিত করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ওয়ার্ল্ড স্টার হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ বলেন, ‘তাঁদের (প্রবাসী নির্মাণশ্রমিক) কঠোর পরিশ্রম এবং ত্যাগের স্বীকৃতি হিসেবে প্রতিবছর বিভিন্ন উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে প্রতিষ্ঠানটিতে। এর ফলে তাঁরা স্বস্তির পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ পান।’  হাসিনা আরও জানান, চলতি বছর থেকে এই নির্মাণশ্রমিকদের সন্তানদের পড়াশোনা নিশ্চিতের ওপরও গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি। 

হাসিনা বলেন, "এই পুরস্কার জয়ের জন্য একজনের চাকরিতে অনুকরণীয় পারফরম্যান্স প্রয়োজন, যা কোম্পানির বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে,"।
কোম্পানির চেয়ারম্যান নিশাদ হুসেন বলেন, "এই বার্ষিক ঐতিহ্য তাদের কঠোর পরিশ্রম এবং উত্সর্গের জন্য প্রশংসার একটি অঙ্গভঙ্গি হিসাবে কাজ করে, তাদের শিথিল করার সুযোগ দেয় এবং সহকর্মীদের সাথে বন্ধন তৈরি করে।" তবে এ বছর থেকে তারা তাদের কর্মীদের সন্তানদের পড়ালেখার দিকে নজর দেবেন।
“আমরা শ্রমিকদের সন্তানদের ভবিষ্যতে নীল-কলার থেকে হোয়াইট-কলার শ্রমিকে পরিণত করতে পেরে গর্বিত। এই ক্ষেত্রে শ্রমিকদের সন্তানদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ,” বলেন হুসেইন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান