ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা টানা বৃষ্টিতে পচছে রসুন-পেঁয়াজ, শরীয়তপুরে কৃষকের দুশ্চিন্তা ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন ট্রাম্পের হস্তক্ষেপেই এনভিডিয়ার সিইও পদে ফিরেছেন জেনসেন হুয়াং শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা বিদেশে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার, চীনা কর্মকর্তা ‘মা’র মৃত্যুদণ্ড আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার বিএনপিতে ফেরার গুঞ্জন, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা

আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যেই সাভারের আশুলিয়ায় একসঙ্গে বন্ধ হয়ে গেছে অন্তত ২০টি
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ৪:১৯ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ৪:১৯ সময়
আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যেই সাভারের আশুলিয়ায় একসঙ্গে বন্ধ হয়ে গেছে অন্তত ২০টি পোশাক কারখানা। ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সময়ে আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি এবং ৮টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে।


মঙ্গলবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ে শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের বেতন-ভাতা ও ন্যূনতম মজুরি নিয়ে চলমান আন্দোলনের মধ্যেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে ৮টি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাড়ে ১২ হাজার টাকা বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। তাই তারা অবিলম্বে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন।


শ্রমিক নেতারা বলছেন, নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের সোমবারের সভা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে। ফলে বেতন ও ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবেই বিভিন্ন কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে বলে দাবি তাদের। শিল্প পুলিশ জানিয়েছে, শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি এবং ৮টি কারখানায় কর্মবিরতি চলছে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন শ্রমিকদের দাবি, মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক এবং তাদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হোক। অন্যদিকে কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদের আয়ও বন্ধ হয়ে গেছে। ফলে মজুরি নিয়ে চলমান এই অচলাবস্থা দ্রুত সমাধান না হলে আশুলিয়ার পোশাকশিল্পে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান