ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে আরও যারা ছিলেন

বিধ্বস্ত হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা
  • আপলোড সময় : ২০ মে ২০২৪, সকাল ৮:১১ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৪, সকাল ৮:৪১ সময়
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে আরও যারা ছিলেন ছবি : সংগৃহীত
বিধ্বস্ত হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সঙ্গে ইরানের সীমান্তে একটি বাঁধ উদ্বোধন অনুষ্ঠান থেকে ফিরছিলেন। রোববার (১৯ মে) ভারজাকান অঞ্চলে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণের সময় বিধ্বস্ত হয়।

পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজের জুমার নামাজের খতিব হোজ্জাতোলেস্লাম আল হাশেম এবং আরও কয়েকজন ওই হেলিকপ্টারে ছিলেন।

ইরানি রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, রেড ক্রিসেন্টের অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের বিধ্বস্ত স্থানে পৌঁছেছে ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ