ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

রিমালে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে জামায়াতের আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “ঘূর্ণিঝড়সহ সকল বিপদ-মুছিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কোন বিপদই
  • আপলোড সময় : ২৯ মে ২০২৪, দুপুর ১২:১৯ সময়
  • আপডেট সময় : ২৯ মে ২০২৪, দুপুর ১২:১৯ সময়
রিমালে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে জামায়াতের আমীর ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “ঘূর্ণিঝড়সহ সকল বিপদ-মুছিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কোন বিপদই স্থায়ী থাকেনা। আল্লাহ তা’য়ালার পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায়। সাম্প্রতিক কালের ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী সাধ্যমত সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। এ কঠিন পরিস্থিতিতে মূলত প্রধান দায়িত্ব সরকারের উপরেই বর্তায়। সরকারের উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। তিনি দেশের হৃদয়বান ও বিত্তবানদের বিপন্ন এ মানুষগুলোর সাহায্যে যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধূলেশ্বর ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নিহতদের পরিবারকে শান্তনা এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা আমীর অধ্যাপক মো. শাহ আলম এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ এর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর এবং অন্যান্য নেতৃবৃন্দ।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ঘূর্ণিঝড়ে নিহতদের মাগফেরাতের জন্য এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর নিকট দোয়া করেন। তিনি নিহতদের পরিবারকে শান্তনা প্রদান করেন এবং আহতদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ এবং উপহার সামগ্রী প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্য ধর্মালম্বীর ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝেও আমীরে জামায়াত উপহার সামগ্রী প্রদান করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী