ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

রোহিঙ্গাদের কাছে নির্যাতন–নিপীড়নের কথা শুনেছেন উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা

কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গা নারী ও পুরুষের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৩, সকাল ৮:৩৩ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৩, সকাল ৮:৩৩ সময়
রোহিঙ্গাদের কাছে নির্যাতন–নিপীড়নের কথা শুনেছেন উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গনতন্ত্র ও মানবাধিকারবষিয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা।

কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গা নারী ও পুরুষের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা। এ সময় রোহিঙ্গারা উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীদের কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের ওপর চালানো গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন-নিপীড়নের বর্ণনা দেন।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রোহিঙ্গা নেতা মোহাম্মদ জোবায়ের এই তথ্য জানিয়ে বলেন, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ও সহকারী পররাষ্ট্রমন্ত্রীসহ প্রতিনিধিদলের সদস্যরা বৈঠকে বসেন। এ সময় তিনি (উজরা জেয়া) নারীদের সঙ্গে কথা বলেন। মিয়ানমারের সেনারা কীভাবে গ্রাম আগুনে পুড়িয়ে তাদের উচ্ছেদ করেছে নারীরা তাকে সেটা বলেন।

মোহাম্মদ জোবায়ের বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে রোহিঙ্গাদের পক্ষ থেকে আমরা বলেছি, বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ। ক্যাম্পে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। তবে যথেষ্ট শিক্ষাব্যবস্থা নেই। এই জীবন তাদের কাছে বন্দী মনে হয়। যত দ্রুত সম্ভব আমরা স্বদেশে ফিরে যেতে চাই। নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্র যেন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে।

মোহাম্মদ জোবায়ের জানান, সমস্যা সমাধানের আশ্বাস তাদের দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকাল ৯টার দিকে বেসরকারি উড়োজাহাজের একটি ফ্লাইটে উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখানে ইউএনএইচসিআর, আইএমও এবং আরআরআরসি অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসন ও আইন–শৃঙ্খলা বাহিনী তাদের স্বাগত জানান। পরে সড়ক পথে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা দেন তাঁরা। সকাল সাড়ে ১০টা নাগাদ উখিয়ার বালুখালীর ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন তাঁরা।

উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার পরিচালনাধীন সেবা ও সহযোগিতা কেন্দ্র পরিদর্শন এবং উখিয়ার বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেন। বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে একটি বৈঠক শেষ করে বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার ত্যাগ করেন উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ