ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি সাড়ে ৮ হাজার শিক্ষার্থী

একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তির ফলাফল প্রকাশ হয়েছে রোববার (২৩ জুন) রাত ৮টায়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৪, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৪, সকাল ৯:৪৯ সময়
জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি সাড়ে ৮ হাজার শিক্ষার্থী ছবি : সংগৃহীত
একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তির ফলাফল প্রকাশ হয়েছে রোববার (২৩ জুন) রাত ৮টায়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ৪৮ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে কোনো পছন্দের কলেজ পায়নি। এর মধ্যে সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েও প্রথম ধাপে ভর্তির জন্য কলেজ মনোনয়ন পায়নি সাড়ে ৮ হাজার শিক্ষার্থী।‌ আর একজনও শিক্ষার্থী পায়নি ২২০টি‌ কলেজ।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিল প্রায় ১৩ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী। এর মধ্যে পছন্দের কলেজ পেয়েছে প্রায় ১২ লাখ ৮৭ হাজার শিক্ষার্থী। ফলে প্রায় ৪৮ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে কোনো পছন্দের কলেজ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ৮ হাজার ৫০০ শিক্ষার্থী রয়েছে। আর একজন শিক্ষার্থীও পায়নি এমন কলেজের সংখ্যা ২২০টি।

কলেজ না পাওয়া শিক্ষার্থীদের কী হবে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, কলেজ পছন্দের সময় সব ভালো মানের কলেজকে পছন্দ দিয়েছে।‌ তাদের উচিত ছিল তার প্রাপ্ত নম্বরের দিকে নজর রেখে কলেজ পছন্দ দেওয়া।

তাদের ভর্তিতে সমস্যা হবে না জানিয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, এসব শিক্ষার্থীদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে চলে যাবে। এখন শিক্ষার্থীদের অনলাইন আবেদনে গিয়ে পছন্দক্রমে পরিবর্তন আনতে হবে। কলেজ না পাওয়া শিক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ থাকবে, তারা যেন পছন্দক্রমে নতুন কিছু কলেজ যোগ করে। তবে আমাদের আসনের কোনো সংকট নেই। সব শিক্ষার্থীই ভর্তি হতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, প্রথম ধাপের ফল প্রকাশের পর থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চায়ন করতে পারবে শিক্ষার্থীরা। এরপর ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত।

৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চারদিন ধরে চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন প্রক্রিয়া। ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে, যার ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়। তাদের নিশ্চায়ন করতে ১৩ ও ১৪ জুলাই। শিক্ষার্থীদের ভর্তি হতে হবে ১৫ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে। ক্লাস শুরু হবে ৩০ জুলাই।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক