ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

নতুন বিশ্ববিদ্যালয়ে শুরুতেই স্নাতক ডিগ্রি দেওয়া জরুরি নয়: শিক্ষামন্ত্রী

নতুন বিশ্ববিদ্যালয়গুলোর শুরুতেই বিশাল অবকাঠামো ও বিষয় খুলে স্নাতক ডিগ্রি দেওয়া শুরু করা জরুরি নয় বলে মন্তব্য করেছেন
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ১১:১ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ১১:১ সময়
নতুন বিশ্ববিদ্যালয়ে শুরুতেই স্নাতক ডিগ্রি দেওয়া জরুরি নয়: শিক্ষামন্ত্রী ছবি : সংগৃহীত
নতুন বিশ্ববিদ্যালয়গুলোর শুরুতেই বিশাল অবকাঠামো ও বিষয় খুলে স্নাতক ডিগ্রি দেওয়া শুরু করা জরুরি নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রোববার (২৩ জুন) ৪৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ে কারিকুলামে বৈচিত্র্য আনা, একাডেমিক মাস্টারপ্ল্যান তৈরি, ল্যাব ও অবকাঠামো সুবিধা বিনিময়, গবেষণার ফলাফল বাধ্যতামূলকভাবে প্রকাশ এবং নিজস্ব র‌্যাংকিং ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষার মানোন্নয়ন মহিবুল হাসান চৌধুরী নওফেল।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারের মাধ্যমে বেসিক ডিজিটাল লিটারেসি, প্রয়োজনীয় সফট স্কিলস, ভাষা শিক্ষা ও যোগাযোগ দক্ষতা প্রদানেরও আহ্বান জানান তিনি।

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের কর্মযোগ্যতা বৃদ্ধিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি এ আহ্বান জানান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সরকারের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা ও গবেষণা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের শিক্ষার্থীরা কর্ম যোগ্যতায় অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি দেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সংযোগ ঘটাতে হবে, তাদেরকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা প্রদান করতে হবে।

এ সময় শিক্ষামন্ত্রী নব প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে জেলার সরকারি কলেজগুলোকে অধিভুক্ত করে শিক্ষা কার্যক্রম চালুর পরামর্শ দেন। পাশাপাশি এসব বিশ্ববিদ্যালয়গুলোকে অবকাঠামো ছাড়া নতুন বিভাগ না খোলারও পরামর্শ দেন তিনি। অধিভুক্ত কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য একাডেমিক মনিটরিংসহ প্রয়োজনীয় শিক্ষা অবকাঠামো গড়ে তোলারও আহ্বান জানান মন্ত্রী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক