ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি

প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে কর্মবিরতির
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৪, দুপুর ১১:৫৫ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৪, দুপুর ১১:৫৫ সময়
পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি ছবি : সংগৃহীত
প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক সমিতির দাবির বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করায় পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। এ ঘোষণা অনুযায়ী, ২৫ থেকে ২৭ জুন অর্ধদিবস কর্মবিরতি (৮-১ টা) পালন করবেন তারা। উল্লেখিত তারিখ সমূহে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা ১ ঘণ্টার কর্মবিরতি পালন করবেন। এরপর আগামী ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।

তবে, এ কর্মসূচিতে পরীক্ষাসমূহ অন্তর্ভুক্ত হবে না। এরপর ১ জুন থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে। এ সময় পরীক্ষা, ক্লাস, দাপ্তরিক কাজসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প