ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যেকোনো হাইকমিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার ম্যাচের আগে রিয়াল শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন এন্দ্রিক নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা টানা বৃষ্টিতে পচছে রসুন-পেঁয়াজ, শরীয়তপুরে কৃষকের দুশ্চিন্তা ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন ট্রাম্পের হস্তক্ষেপেই এনভিডিয়ার সিইও পদে ফিরেছেন জেনসেন হুয়াং

মাধ্যমিক স্কুল ও কলেজ খুলেছে আজ, রোববার খুলবে প্রাথমিক

ঈদের ছুটি শেষে বুধবার (২৬ জুন) খুলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।‌ তবে ছুটি না‌ কমায়
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১০:২২ সময়
মাধ্যমিক স্কুল ও কলেজ খুলেছে আজ, রোববার খুলবে প্রাথমিক ছবি : সংগৃহীত
ঈদের ছুটি শেষে বুধবার (২৬ জুন) খুলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।‌ তবে ছুটি না‌ কমায় আগামী রোববার (৩০ জুন) থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়। যদিও ঈদুল আজহা, গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ৩ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু পরে তা কমিয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়। এবার পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয় ১৩ জুন থেকে।

ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল করার কারণে কর্মদিবস কমে যাবে। এজন্য গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমেনি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপঞ্জি হিসেবে আগামী ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। ৩০ জুন যথারীতি ক্লাস শুরু হবে। একইসঙ্গে এখন থেকে স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুদিনই বহাল থাকবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান