ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ২:৪০ সময়
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা ছবি : সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২ে৬ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ জুন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে, ১লা জুলাই সারাদেশের মহানগরগুলোতে এবং ৩ জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন আরও বেগবান করা হবে। এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই।

সম্মেলন উপস্থিত ছিলেন দলটির  স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার,  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক