ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

বাঁশখালীতে স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত ব্যাংকার স্বামী গ্রেপ্তার

বাঁশখালীতে দিদারুল আলম (৩৩) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) কক্সবাজার সদর থানার উপপরিদর্শক
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৪, দুপুর ১১:১৪ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৪, দুপুর ১১:১৪ সময়
বাঁশখালীতে স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত ব্যাংকার স্বামী গ্রেপ্তার ছবি : সংগৃহীত
বাঁশখালীতে দিদারুল আলম (৩৩) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদের নেতৃত্বে কলাতলী রোডের ঝিলংজা এলাকার মার্কেন্টাইল ব্যাংক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিদারুল আলম বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের উত্তর বাহারছড়া এলাকার মোল্লাপাড়ার জেবল হোসেনের ছেলে। তিনি কক্সবাজার সদরের কলাতলী রোডের মার্কেন্টাইল ব্যাংকের ঝিলংজা শাখায় ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, ‘দিদারুল আলম তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির বিষয়টি গোপন করে মার্কেন্টাইল ব্যাংকের কক্সবাজার সদর কলাতলী রোডের ঝিলংজা শাখায় দীর্ঘদিন ধরে চাকরি করে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মার্কেন্টাইল ব্যাংকের ঝিলংজা ব্রাঞ্চে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি।’

জানা যায়, বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের উত্তর বাহারছড়া এলাকার মোল্লাপাড়ার জেবল হোসেনের ছেলে দিদারুল আলমের সাথে রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট ইউনিয়নের সাতজহিরা এলাকার মো. ইউসুফের মেয়ে রুমি আক্তারের সাথে বিয়ে হয়। তারা চট্টগ্রাম নগরের পতেঙ্গা চরপাড়া এলাকায় পাইলট টাউয়ারে ভাড়া বাসায় থাকতেন।

পরে স্ত্রী রুমি আক্তার বাদী হয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ মামলা দায়ের করেন। আদালত ওই মামলায় ২০১৯ সালের ৭ আগস্ট পলাতক আসামি দিদারুল আলমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০০৩) এর ১১(গ) ধারায় দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওই মামলায় দিদারুল আলম ৫ বছর পলাতক ছিলেন।

বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ বলেন, ‘পলাতক আসামি দিদারুলের বিরুদ্ধে একটি মামলায় দুই বছরের সাজা ছিল। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক