ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগ, এসআই ক্লোজড

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৪ সময়
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগ, এসআই ক্লোজড

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে। এ ঘটনায় বদলগাছী থানার উপপরিদর্শক অসিত কুমারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, যাকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়েছিল, তিনি বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান। তিনি উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আদালতে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাকিবুল হাসানকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যান উপপরিদর্শক অসিত কুমার। পুলিশের অভিযোগ, সেখানে দায়িত্ব পালনে অবহেলার কারণে রাকিবুলকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়।


ঘটনাটি জানার পর ওই রাতেই উপপরিদর্শক অসিত কুমারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় বলে জানান পুলিশ সুপার। তবে এর পরও অভিযান থেমে থাকেনি। ওই দিনের ভোররাতে আবারও রাকিবুলের বাড়িতে অভিযান চালানো হয় এবং শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়। তবে টাকা নিয়ে কাউকে ছেড়ে দেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন উপপরিদর্শক অসিত কুমার। তার দাবি, প্রথমবার গ্রেপ্তারের চেষ্টা করার সময় রাকিবুল বিষয়টি টের পেয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। তাকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তিনি।


অসিত কুমার আরও বলেন, দ্বিতীয় দফায় তিনিই রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছেন। তিনি ছাত্রলীগের পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই নেই বলেও দাবি করেন। একদিকে পুলিশের পক্ষ থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহারের কথা বলা হয়েছে, অন্যদিকে অভিযুক্ত উপপরিদর্শক দাবি করছেন, আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিলেন। ফলে প্রথম দফার অভিযানে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তৈরি হয়েছে ভিন্ন বক্তব্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক