ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন ভোট চলাকালে মস্কোয় ইউক্রেনের হামলা, তবুও পুতিনের দলের বড় জয় নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষে আহত ১০ ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে

আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১

রাজধানীর একের পর এক বাসে আগুনের ঘটনার মধ্যেই এবার আজিমপুরে একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টা। তবে বড়
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:২৪ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:২৪ সময়
আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১

রাজধানীর একের পর এক বাসে আগুনের ঘটনার মধ্যেই এবার আজিমপুরে একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টা। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই ঘটনাস্থল থেকে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।  রোববার গভীর রাতে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা ওই বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ জানায়, রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে আমিনুল ইসলাম শাওন নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে বাসটিতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আটক করা হয়। 


বিষয়টি বাসের কর্মী ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করেন। আটকের পর উত্তেজিত জনতা তাকে মারধর করে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 


পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে বাসে আগুন দেওয়ার পেছনে ওই ব্যক্তির উদ্দেশ্য কী ছিল এবং তিনি একা ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে শনিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিরপুর, বাড্ডা ও কদমতলীসহ কয়েকটি এলাকায় বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। একই সময়ে যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। 


এমন পরিস্থিতির মধ্যেই আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে একজনকে হাতেনাতে আটকের ঘটনায় রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও আলোচনা তৈরি হয়েছে। এখন তদন্তে বেরিয়ে আসার অপেক্ষা—এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক