ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর সন্তান অপরাধ করলে বাবা-মাকে জরিমানা ও কারাদণ্ডের পরিকল্পনা! যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করা হলে সাংবিধানিক সংকট আরও গভীর হবে ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে: রেলপথ প্রতিমন্ত্রী যে আইনে বাতিল হতে পারে গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিধি ভেঙে পাঁচ শিক্ষকের ৬৩ লাখ টাকার বিল অনুমোদন চট্টগ্রামে নিয়ন্ত্রণে আসছে না হাম, বাড়ছে ডেঙ্গু রোগী

ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পরের সেই ফোনালাপ—যে কথাটি প্রায় তিন দশক পরও ভুলতে পারেননি তাঁর ভাই আর্ল স্পেন্সার। তাঁর
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৫২ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৫২ সময়
ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পরের সেই ফোনালাপ—যে কথাটি প্রায় তিন দশক পরও ভুলতে পারেননি তাঁর ভাই আর্ল স্পেন্সার। তাঁর দাবি, ডায়ানার মৃত্যুর কয়েক দিন পর তৎকালীন প্রিন্স চার্লস তাঁকে বলেছিলেন, মানুষ খুব দ্রুতই ডায়ানাকে ভুলে যাবে। নতুন বই এবং বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পুরোনো সেই কথোপকথনের কথা প্রকাশ্যে এনেছেন তিনি। আর্ল স্পেন্সার জানিয়েছেন, জীবনে চার্লসের সঙ্গে তাঁর মাত্র দুবার ফোনে কথা হয়েছে। এর মধ্যে ডায়ানার মৃত্যুর কয়েক দিন পরের ফোনালাপটি তাঁর এখনো স্পষ্টভাবে মনে আছে। তাঁর দাবি, ওই কথোপকথনেই চার্লস ডায়ানাকে মানুষ দ্রুত ভুলে যাবে—এমন মন্তব্য করেছিলেন।


তবে এই বক্তব্যের কোনো লিখিত বা প্রত্যক্ষ প্রমাণ আছে কি না, সে প্রশ্নও উঠেছে। এ বিষয়ে আর্ল স্পেন্সারের বক্তব্য, কথাটি তাঁর কাছে এতটাই ভয়াবহ ও বিস্ময়কর মনে হয়েছিল যে ফোনালাপ শেষ হওয়ার পরপরই তিনি পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের বিষয়টি জানিয়েছিলেন। চার্লসের বক্তব্য নিয়ে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে বলেও জানিয়েছেন আর্ল স্পেন্সার। এতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন মানুষের স্মৃতি সময়ের সঙ্গে ভিন্ন হয়ে যেতে পারে। তবে নিজের স্মৃতি নিয়ে তিনি দৃঢ় অবস্থান জানিয়েছেন এবং বলেছেন, তিনি সত্য কথাই বলছেন।


সাক্ষাৎকারে ডায়ানার ভাইয়ের কাছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে নিয়ে সংবাদমাধ্যমের আচরণ সম্পর্কেও জানতে চাওয়া হয়। ডায়ানা বেঁচে থাকলে তাঁর সন্তানদেরও যদি একই ধরনের কঠোর সংবাদমাধ্যমের নজরদারির মুখে পড়তে হতো, তাহলে তিনি বিষয়টি কীভাবে দেখতেন—এমন প্রশ্নের জবাবে আর্ল স্পেন্সার নিজের বোনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।


তিনি বলেন, ডায়ানা এবং হ্যারি-মেগানকে নিয়ে ট্যাবলয়েডে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন দেখলেই বোঝা যায়, এসব পরিস্থিতি কতটা অপ্রীতিকর হতে পারে। তাঁর মতে, ডায়ানার জীবনের ঘটনা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। তবে হ্যারি ও মেগানের হয়ে কথা বলার কোনো উদ্দেশ্য তাঁর নেই বলেও স্পষ্ট করেছেন আর্ল স্পেন্সার। তাঁর বক্তব্য, কোনো মানুষের জীবনকে প্রতিদিন এভাবে চাপের মধ্যে রাখা হলে এর প্রভাব ব্যক্তিজীবনে গভীরভাবে ছড়িয়ে পড়তে পারে।


ডায়ানার ওপর সংবাদমাধ্যমের অতিরিক্ত আগ্রহের প্রভাবের কথাও স্মরণ করেছেন তাঁর ভাই। আর্ল স্পেন্সারের ভাষ্য অনুযায়ী, তিনি নিজের বোনের চোখে হতাশার জল দেখেছিলেন। সংবাদমাধ্যমের সমালোচনা ও নজরদারির বিষয়টি ডায়ানাকে খুব সংবেদনশীল করে তুলেছিল বলেও তিনি উল্লেখ করেন। ১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা। মৃত্যুর আগ পর্যন্ত তাঁর ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আগ্রহ ছিল। আর প্রায় তিন দশক পর তাঁর ভাইয়ের নতুন এই দাবি ডায়ানাকে ঘিরে সেই পুরোনো স্মৃতি ও সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছে। তবে চার্লসের কথিত মন্তব্যটি আর্ল স্পেন্সারের বর্ণনার ভি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়