ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি কোথায় আছেন— জানেন না কেউ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে: রিজভী উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭ দেশনেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কর্মসূচি নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্টসহ আটক ২ রিমান্ডে গাজী তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশন পুশ করা হয়েছিল: নাহিদ ‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’

কালো উইকেটে প্রস্তুতি লিটন-শান্তদের

জাপানে গিয়ে কেমন উইকেটের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে—এখনও যেন সেই প্রশ্নের উত্তর পুরোপুরি অজানা! আর সেই অজানা উইকেটের
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪১ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪১ সময়
কালো উইকেটে প্রস্তুতি লিটন-শান্তদের

জাপানে গিয়ে কেমন উইকেটের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে—এখনও যেন সেই প্রশ্নের উত্তর পুরোপুরি অজানা! আর সেই অজানা উইকেটের রহস্য ভেদ করতেই মিরপুরে এবার দেখা গেল বাংলাদেশের প্রস্তুতিতে অস্বাভাবিক এক পরিবর্তন। সাদা বা স্পোর্টিং উইকেট নয়, এশিয়ান গেমসের প্রস্তুতিতে কালো উইকেটে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল।


এশিয়ান গেমসকে সামনে রেখে গতকাল তৃতীয় দিনের মতো মিরপুরে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম ও ইয়াসির আলী রাব্বির মতো ব্যাটাররা। তবে ক্রিকেটারদের ব্যাটিং-বোলিংয়ের চেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে মিরপুরের সেই কালো উইকেট। কারণ বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সাধারণত সাদা বা স্পোর্টিং উইকেটে অনুশীলন করে। কিন্তু জাপানের অচেনা কন্ডিশনের কথা মাথায় রেখেই এবার ভিন্ন ধরনের উইকেটে প্রস্তুতি নিচ্ছে দল।


জাপান ক্রিকেটের জন্য নিয়মিত মাঠ না থাকায় এশিয়ান গেমসের জন্য একটি বেসবল মাঠকে রূপান্তর করে ক্রিকেট মাঠ তৈরি করা হয়েছে। ফলে সেখানে উইকেট কেমন আচরণ করবে, সেটি নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদেরও খুব বেশি ধারণা নেই। বিষয়টি স্বীকার করেছেন ইয়াসির আলী রাব্বি। তিনি জানিয়েছেন, জাপানের উইকেট সম্পর্কে ধারণা পেতে সেখানে অনুষ্ঠিত মেয়েদের ম্যাচের পাশাপাশি বাংলাদেশের ম্যাচের আগে আরও কয়েকটি ম্যাচ দেখতে হবে। সেসব ম্যাচের উইকেটের আচরণ পর্যবেক্ষণ করেই কন্ডিশন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ।


এশিয়ান গেমসে বাংলাদেশের হেড কোচের দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। জাপানের উইকেট সম্পর্কে তারও খুব বেশি ধারণা নেই। তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য তিনি জানেন—আইচি-নাগোয়ার মাঠের কিউরেটর কে। কো রোগি স্পোর্টস পার্কের উইকেট তৈরির দায়িত্বে রয়েছেন শ্রীলঙ্কার পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। দীর্ঘ প্রায় দেড় যুগ মিরপুরের উইকেট তৈরির দায়িত্বে ছিলেন এই কিউরেটর। ফলে গামিনির তৈরি উইকেট কেমন হতে পারে, সে সম্পর্কে বাংলাদেশের কোচিং স্টাফ ও ক্রিকেটারদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।


আর সেই অভিজ্ঞতাকেই এবার কাজে লাগানো হচ্ছে প্রস্তুতিতে। তবে এখানেই রয়েছে আরেকটি চ্যালেঞ্জ। আইচি-নাগোয়ার অস্থায়ী ক্রিকেট মাঠে তৈরি করা হয়েছে হাইব্রিড পিচ। অর্থাৎ কৃত্রিম ও প্রাকৃতিক ঘাসের সমন্বয়ে তৈরি এই উইকেট। ফলে আগেভাগে এর আচরণ সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন।


তাই নতুন পরিবেশ, অচেনা উইকেট এবং হাইব্রিড পিচ—সবকিছু মাথায় রেখেই মিরপুরে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। আগামী ২৫ সেপ্টেম্বর জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। এখন প্রশ্ন একটাই—জাপানের সেই অচেনা উইকেটে গিয়ে কতটা দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারে বাংলাদেশ? এশিয়ান গেমসে মাঠে নামার পরই মিলবে সেই প্রশ্নের আসল উত্তর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার