ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল হাসিতে মন জয় করা মাইলস্টোনে বোন হারানো সেই তাহসিন বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ইসরায়েলে প্রভাব হারাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান: রিজভী এক হতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৩০ জুন)। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৪, সকাল ৮:৫২ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৪, সকাল ৮:৫২ সময়
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ ছবি : সংগৃহীত
সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৩০ জুন)। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার। মোট কেন্দ্র ২ হাজার ৭২৫টি। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১ হাজার।

মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার এবং ছাত্রী সংখ্যা ৭ লাখ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৮ হাজার। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার। আলিম পরীক্ষায় ৮৮ হাজার পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৭ হাজার এবং ছাত্রী সংখ্যা ৪০ হাজার। কারিগরি বোর্ডে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্সে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার এবং ছাত্রী ৬৫ হাজার।

এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন অনুযায়ী, সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা আজ থেকে শুরু হয়ে আগামী ১১ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট। কারিগরি বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৮ জুলাই শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই থেকে শুরু হয়ে ৪ আগস্ট শেষ হবে।

বিদেশে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা মোট ২৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে জেদ্দায় ৪৭টি, রিয়াদে ৪৩টি, ত্রিপোলিতে দুটি, দোহায় ৬৩টি, আবুধাবিতে ৪৪টি, দুবাইয়ে ২২টি, বাহরাইনে ৩৪টি এবং ওমানে ২৬টি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ