ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

মতিউর ও পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে সরকারি বিভিন্ন দপ্তরে নথিপত্র চেয়ে
  • আপলোড সময় : ২ জুলাই ২০২৪, দুপুর ১১:৫৪ সময়
  • আপডেট সময় : ২ জুলাই ২০২৪, দুপুর ১১:৫৪ সময়
মতিউর ও পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে সরকারি বিভিন্ন দপ্তরে নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয়। 

এ ব্যাপারে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, এনবিআরের সদস্য ড. মো. মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে টিম গঠন করার পর তারা কাজ শুরু করেছে।

দুদকের অনুসন্ধান সূত্রে জানা যায়, রবিবার মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে এনবিআর, বিএফআইইউ, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কার্যালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের প্রধানের কাছে পৃথক চিঠি দিয়েছে দুদক।

দুদক সূত্র জানায়, এনবিআর সদস্য ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট মতিউর রহমানের বিরুদ্ধে গত দুই যুগে চার বার দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগ পৃথকভাবে অনুসন্ধান করে দুদক। প্রতিবারই দুদক থেকে অব্যাহতি পেয়েছেন। দুদক এবার সেটাও খতিয়ে দেখছে, কাদের সহযোগিতায় তিনি দুদক থেকে অব্যাহতি পেয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হবে তাদের প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে বলে দুদকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

গত ৪ জুন মতিউরের বিরুদ্ধে নতুন করে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশনের পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে গত ২৩ জুন তিন সদস্যের টিম গঠন করে দুদক।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক