ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

ঘুষ নেওয়ার অভিযোগে সাব-রেজিষ্টার অফিসে দুদকের অভিযান

লক্ষ্মীপুরের রামগঞ্জ সাব-রেজিষ্টার অফিসে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুষ আদায়ের অভিযোগে দীর্ঘক্ষণ অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন।বুধবার (৩
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৪, সকাল ৮:৩৯ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৪, সকাল ৮:৩৯ সময়
ঘুষ নেওয়ার অভিযোগে সাব-রেজিষ্টার অফিসে দুদকের অভিযান ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জ সাব-রেজিষ্টার অফিসে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুষ আদায়ের অভিযোগে দীর্ঘক্ষণ অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন।

বুধবার (৩ জুলাই) দুপুর ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন চাঁদপুরের উপ-পরিচালক আজগর হোসেনের নেতৃত্বে সাব-রেজিষ্টার অফিসের মুল ফটকে তালা মেরে সাংবাদিকদের বাহিরে রেখে একটি দল এ অভিযান চালিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও স্থানীয় সুত্রে জানা যায়, রামগঞ্জ সাব-রেজিষ্টারের নাম বলে একজন গ্রাহক থেকে দলিল লেখক মমিন হোসেন জামাল দশ হাজার টাকা ঘুষ নিয়েছেন। পরে ওই গ্রাহক দুদকে অভিযোগ করেন।

এ ছাড়াও রামগঞ্জ সাব-রেজিষ্টার অফিসের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ আদায়, জন হয়রানির অভিযোগ রয়েছে।

সম্প্রতি রামগঞ্জ সাব-রেজিষ্টার অবৈধভাবে সেরেস্তার নামে ৬ পার্সেন্ট টাকা আদায় করায় দলিল লেখকরা কর্মবিরতি পালন করেন। আজ ঘুষ আদায়সহ বিভিন্ন অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে রামগঞ্জ সাব-রেজিষ্টার অফিসে দুদকের অভিযান পরিচালনার খবর ছড়িয়ে পড়লে সাব-রেজিষ্টার অফিস প্রাঙ্গনে উৎসুক জনতার ভিড় জমে। এসময় ভূমি মালিকরা বর্তমান সাব-রেজিষ্টারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেন। তবে এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি সাব-রেজিষ্টার।

সাব-রেজিষ্টার সিরাজুল ইসলাম জানান, একজন লেখক দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুদক অভিযান চালিয়েছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন ইসলাম বলেন, ‘সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানের বিষয়ে আমি শুনেছি। বিভিন্ন অনিয়মের অভিযোগে সরকারের যে কোন দপ্তরে দুদক অভিযান পরিচালনা করতে পারে।

চাঁদপুর দুদকের সহকারী পরিচালক আজগর হোসেন সাব-রেজিস্ট্রি অফিসে এই অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, ‘সাব-রেজিস্ট্রি অফিসের নামে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন আকারে জানানোর পর ব্যবস্থা নেওয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক