ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ইমরান খানের আবেদন খারিজ করলেন আদালত

যুক্তরাজ্যে বসবাসকারী দুই সন্তান সুলাইমান ইসা ও কাসিমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে সপ্তাহে একবার কথা বলার জন্য যে
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৪, দুপুর ১০:৩০ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৪, দুপুর ১০:৩০ সময়
ইমরান খানের আবেদন খারিজ করলেন আদালত ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যে বসবাসকারী দুই সন্তান সুলাইমান ইসা ও কাসিমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে সপ্তাহে একবার কথা বলার জন্য যে আবেদন করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তা খারিজ করে দিয়েছেন রাওয়ালপিন্ডির একটি আদালত।

সোমবার (৮ জুলাই) রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক মালিক আইজাজ আসিফ এ সংক্রান্ত একটি আবেদনের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে পাকিস্তানের সংবাদামধ্যম এআরওয়াই নিউজ।

ইমরান খান ও প্রথম স্ত্রী জেমিামা গোল্ডস্মিথের দুই ছেলে সুলাইমান ইসা ও কাসিম তাদের মায়ের সঙ্গে লন্ডনে থাকে। দুর্নীতি, সন্ত্রাসবাদে উসকানিসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গত বছর সেপ্টেম্বর মাস থেকে কারা অন্তরীণ আছেন ইমরান খান। আদালত এর আগে জানিয়েছিলেন, মাসে দু’বার তিনি সন্তানদের সঙ্গে কথা বলতে পারবেন এবং সেই কথাবার্তা হতে হবে টেলিফোনে।

বর্তমানে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে আছেন ইমরান খান। কিছুদিন আগে তিনি কারা কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন করেন। সেই আবেদনে ইমরান বলেন যে তিনি হোয়াটসঅ্যাপ কল ব্যবহারের মাধ্যমে সপ্তাহে একবার তার সন্তানদের সঙ্গে কথা বলতে চান। কারা কর্তৃপক্ষ তার আবেদন নাকচ করে দিয়ে বলেন, আদালতের নির্দেশের বাইরে গিয়ে কোনো আবেদন মঞ্জুর করার এক্তিয়ার তাদের নেই। কারা কর্তৃপক্ষ আপত্তি জানানোর পর রাওয়ালিপিন্ডির সন্ত্রাসবাদবিরোধী আদালতে আপিল করেন ইমরান; সোমবার সেই আপিলের সিদ্ধান্তই জানান আদালত।

গত ৯ মে পাকিস্তানে দেশজুড়ে সেনাবাহিনী বিভিন্ন স্থপানাকে লক্ষ্য করে হামলার ঘটনায় যতগুলো মামলা হয়েছে, উসকানিদাতা হিসেবে সেসব মামলার আসামির তালিকায় নাম রয়েছে ইমরান খানের। সোমবার রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতে এসব মামলার ওপর শুনানির কথা থাকলেও পরে আর তা হয়নি।

সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড, এআরওয়াই নিউজ
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই