ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ইসরায়েলে হামলা বন্ধের শর্ত দিল হিজবুল্লাহ

ইসরায়েলে হামলা বন্ধ করতে চায় লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহ। তবে এ জন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৪, সকাল ৮:২৪ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৪, সকাল ৮:২৪ সময়
ইসরায়েলে হামলা বন্ধের শর্ত দিল হিজবুল্লাহ ছবি : সংগৃহীত
ইসরায়েলে হামলা বন্ধ করতে চায় লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহ। তবে এ জন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি।  বুধবার (১০ জুলাই) হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ ইসরাইলকে এই শর্ত দিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের।

তিনি বলেন, হামাস গাজায় যুদ্ধবিরতি আলোচনা ইসরায়েলের সঙ্গে পরিচালনা করছে ‘প্রতিরোধের অক্ষ’ এর পক্ষ থেকে। যদি একটি চুক্তি হয় হিজবুল্লাহ আলাদা আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করবে। 

সপ্তাহখানেক আগে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাসেরের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেন নাসরাল্লাহ। বক্তব্যে তিনি দাবি করেন, লেবানন সীমান্তে সংঘর্ষের ফলে গাজায় চলমান যুদ্ধে মনোযোগ হারিয়েছে ইসরায়েল।

তিনি বলেছেন, উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতি ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে, যদি তারা এই অবস্থা বন্ধ করতে চায় তবে তাদের গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে। একইসঙ্গে, নাসরাল্লাহ সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত ও তারা যুদ্ধে ভীত নয়। ভাষণে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর ক্রমবর্ধমান রকেট ও ড্রোন হামলার কথা তুলে ধরেছেন তিনি।

নাসরাল্লাহ বলেছেন, হামাস নিজেদের পক্ষে, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষে এবং সমগ্র প্রতিরোধের অক্ষের পক্ষ থেকে আলোচনা করছে। হামাস যা মেনে নেবে, আমরাও তা মেনে নেব।

নাসরাল্লাহর বক্তব্যের বিষয়ে হামাসের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের সমর্থনে মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট হলো প্রতিরোধ অক্ষ।

হিজবুল্লাহ প্রধান বলেছেন, উত্তর ইসরাইলে গত ৯ মাসের প্রায় প্রতিদিনের আক্রমণের লক্ষ্য ছিল শত্রুকে ভৌত, আর্থিক ও মানসিকভাবে ক্লান্ত করা। গোষ্ঠীটি এই লক্ষ্য অর্জন করতে পেরেছে বলে দাবি করেছেন তিনি।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন-ইসরায়েল সীমান্তে নিয়মিত গুলিবিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের মধ্যে সংঘর্ষ বেড়েছে। ইসরাইলি আক্রমণে ৩৩০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং ৯০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। অপরদিকে, ইসরায়েলে ২১ জন সেনা ও ১০ জন বেসামরিক নিহত হয়েছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ