ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায় প্রজন্মের স্মৃতি বুকে নিয়ে টিকে আছে মাটির ঘর তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ইউরোপের আপত্তি সত্ত্বেও পুতিনকে জি২০ সম্মেলনে আমন্ত্রণ ট্রাম্পের ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি

সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় রেজাউল সানা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৪, দুপুর ৪:৩ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৪, দুপুর ৪:৩ সময়
সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত ছবি : সংগৃহীত
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় রেজাউল সানা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯ টায় কোদন্ডা আমতলার মোড়ে এ ঘটনাটি ঘটে।

নিহত রেজাউল সানা উপজেলার সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সোনার ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার সময় ঘোলা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ধাক্কা মেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে লোকজন ধাওয়া করে চাপড়া ব্রিজ এলাকায় বাসটিকে আটকে বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। তবে ড্রাইভার-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

এদিকে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক