ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ধরা পড়া মার্কিন ডুবো ড্রোনের প্রযুক্তি নকল করবে ইরান শাটডাউনে অচল চুয়েট, উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীরা মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ! একটি বিলের অপমৃত্যু, বারবার ফিরে আসে যার প্রাসঙ্গিকতা দেড় বছর আগে অপ্রতিমের মায়ের হাতে গাঁজাসহ আটক হয়েছিল আসামি ফাহাদ বাড়ছে ব্যয়, কমছে আয়; সংসার চালাতে হিমশিম জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে আটক বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয়

জবি ছাত্রলীগের ৬ নেতার পদত্যাগ

কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নিজ পদ থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ২:২১ সময়
জবি ছাত্রলীগের ৬ নেতার পদত্যাগ ছবি : সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নিজ পদ থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ছয়জন নেতা।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ও ছাত্রলীগের কর্মকান্ডের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন তারা। 

পদত্যাগ করা ছাত্রলীগ নেতারা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান সামি ও রসায়ন বিভাগ শাখার সহ-সভাপতি তাওসিফ কবির, মনোবিজ্ঞান বিভাগ শাখার সহ-সভাপতি রনি সরকার ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগ শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান নোমান এবং শিঞ্জন বসাক।

ছাত্রলীগের এ নেতারা নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। মাহমুদুল হাসান নোমান ফেসবুকে লেখেন, আমি নিজ ইচ্ছায় ও স্বজ্ঞানে ভূগোল ও পরিবেশ বিভাগ শাখা ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। সাধারণ শিক্ষার্থী হিসেবে ট্যাগ লাইনে বাকি দিন কাটাতে চাই। একই কথা লেখেন শিঞ্জন বসাকও।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?