ঢাকা | |

কাপ্তাইয়ে গেট ভেঙে সড়কে বিএসপিআই শিক্ষার্থীরা

রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা কোটা সংস্কার এর দাবীতে বিক্ষোভ মিছিল শুরু করার পর
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৯ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৯ সময়
কাপ্তাইয়ে গেট ভেঙে সড়কে বিএসপিআই শিক্ষার্থীরা ছবি : সংগৃহীত
রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা কোটা সংস্কার এর দাবীতে বিক্ষোভ মিছিল শুরু করার পর একপর্যায়ে মুল গেইটের তালা ভেঙে কাপ্তাই সড়কে দিকে অগ্রসর হয়। এমন সময় কাপ্তাই লকগেইট অবস্থান করা কাপ্তাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া শুরু করে। পরে বিএসপিআই শিক্ষার্থীরা ক্যাম্পাসে মুল গেইটের সামনে সড়কের উপরে অবস্থান করছে। 

এদিকে মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টায় ঘটনাস্থলে গেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন। এসময় কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ অফিসার, কাপ্তাই থানার ওসি সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে অবস্থান করেন। কাপ্তাই উপজেলা অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।

প্রথমদিকে বিক্ষোভ মিছিলটি অত্র প্রতিষ্ঠানের ডাইনিং হল থেকে শুরু হয় এবং ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে। পরে তারা বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানের বাইরে নিতে চেষ্টা করলে কতৃপক্ষ অনুমতি প্রদান করেনি। এরপরই বেলা ১১টা ৩০ মিনিটের দিকে তারা প্রতিষ্ঠানের মুল গেইটের তালা ভেঙে কাপ্তাই সড়কে বের হয়।

এদিকে বিক্ষোভ মিছিলটিতে বিএসপিআই এর ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ মুজাহিদ ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম তামিম এর নেতৃত্বে প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।

আন্দোলনের বিএসপিআই ছাত্র ও ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এসে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে দু'পক্ষকে নিয়ন্ত্রণ করেন এখন বর্তমান অবস্থা ও যান চলাচল স্বাভাবিক আছে।

প্রসঙ্গত, দেশব্যাপী কোটা সংস্কারের দাবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার বিচার দাবীতে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের ডাক দেয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?