ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

কারফিউর মেয়াদ বাড়ল, অফিসের জন্য নতুন সময়সূচি

কারফিউ’র মেয়াদ বেড়েছে আরো দু’দিন। বুধবার এবং বৃহস্পতিবারও কারফিউ বহাল থাকবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৪, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৪, দুপুর ১০:৭ সময়
কারফিউর মেয়াদ বাড়ল, অফিসের জন্য নতুন সময়সূচি প্রতীকী ছবি
কারফিউ’র মেয়াদ বেড়েছে আরো দু’দিন। বুধবার এবং বৃহস্পতিবারও কারফিউ বহাল থাকবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই দুদিন অফিস খোলা থাকবে, তবে নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার।

প্রায় পুরো সপ্তাহজুড়েই কারফিউর অধীনে থাকছে বাংলাদেশ। গত শুক্রবার রাত থেকে বাংলাদেশে কারফিউ জারি রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ অপু জানান যে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় কারফিউ’র সময়সীমার ব্যাপারে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।

রাজধানীসহ এই চার জেলায়, আগামী দু'দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন তিনি।

বাকি জেলাগুলোর ক্ষেত্রে কারফিউ শিথিলের সময়সীমার ব্যাপারে সেখানকার জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

গত তিন দিন কারফিউর কারণে বাংলাদেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও বুধবার ও বৃহস্পতিবার অফিস খোলা থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। তবে ফায়ার সার্ভিস, হাসপাতালের মতো জরুরি সেবা এই অফিস সময়সূচীর বাইরে থাকবে। আগামী বুধ ও বৃহস্পতিবারের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিবিসি বাংলাকে বলেছেন, বুধ ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে সকল বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম চলবে।
সূত্র : বিবিসি
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান