ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় রাশিয়া, কী ঘটতে পারে?

সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সিটিবিটি) থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার চিন্তা করছে রাশিয়া। গতকাল শুক্রবার (৪ আগস্ট)
  • আপলোড সময় : ৫ আগস্ট ২০২৩, দুপুর ১২:১৯ সময়
  • আপডেট সময় : ৫ আগস্ট ২০২৩, দুপুর ১২:১৯ সময়
পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় রাশিয়া, কী ঘটতে পারে? ছবি : সংগৃহীত

সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সিটিবিটি) থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার চিন্তা করছে রাশিয়া। গতকাল শুক্রবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম কমার্স্যান্ট।

সিটিবিটি চুক্তি থেকে বেরিয়ে যেতে অনেক রুশ কর্মকর্তা সরকারকে পরামর্শ দিচ্ছেন। বিশ্বব্যাপী সব ধরনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করতে ১৯৯৬ সালে এই সিটিবিটি চুক্তি হলেও এটা এখনো কার্যকর হয়নি। কারণ যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ এ চুক্তি অনুমোদন করেনি।

কমার্স্যান্ট বলছে, এ বিষয়ে আলোচনা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এ চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার ব্যবহারিক কোনো অর্থ নেই। তবে এর প্রতীকী একটি অর্থ রয়েছে।

ইউক্রেন যুদ্ধ ঘিরে বিশ্বে আরেকটি পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কার কথা বেশ আগে থেকেই বলে আসছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একপর্যায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন তার পরমাণু বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলে এ বিষয়ে উত্তেজনা আরও বাড়ে। আর সাবেক রুশ প্রেসিডেন্ট ও পুতিনের মিত্র দিমিত্রি মেদভেদেভ ইউক্রেন যুদ্ধের শুরু থেকে পারমাণবিক অস্ত্র নিয়ে একের পর এক হুমকি দিয়ে আসছেন।

এমন পরিস্থিতিতে রাশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে গেলে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নিয়ে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না রাশিয়ার। ফলে মস্কো চাইলে যেকোনো সময় তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান