ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্য করে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী বিদ্যালয়ের গাছের ডাল কাটার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী টিকিট বিক্রির নামে প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মামলা ৪৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে থানচিতে ৪ পর্যটক উদ্ধার বাংলাদেশের বন্যা-পাহাড় ধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা নাটোরে নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর

সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের ওপর বিদেশি চাপ বাড়ছে

আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয়, সে লক্ষ্যে সরকারের ওপর ধীরে ধীরে বিদেশি চাপ
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৩, দুপুর ১:৫৭ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৩, দুপুর ১:৫৭ সময়
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের ওপর বিদেশি চাপ বাড়ছে ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয়, সে লক্ষ্যে সরকারের ওপর ধীরে ধীরে বিদেশি চাপ বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এ নিয়ে চাপ দেওয়া হচ্ছে।

তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে,  নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকার কোনো চাপে নেই।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এরইমধ্যে নতুন ভিসানীতি ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হতে যারাই বাধা দেবে, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করবে দেশটি। এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ঢাকা সফরে এসে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে আসছিলেন। এছাড়া ঢাকা-ওয়াশিংটনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকগুলোতেও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেয় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণার মধ্যেই নির্বাচন ইস্যুতে দেশটির প্রেসিডেন্টের কাছে চিঠি দেন ৬ প্রভাবশালী কংগ্রেসম্যান। চিঠিতে বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের সঙ্গে সুর মিলিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের  পার্লামেন্ট সদস্যরা। ইউরোপীয় ইউনিয়নের ৬ পার্লামেন্ট সদস্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নে পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেলকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও চলমান রাজনৈতিক সংকটে দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তারা।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি চাপ থাকলেও তা প্রত্যাখ্যান করছে সরকার। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন খুব স্পষ্ট করে বলেছেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকার কোনো ধরণের বিদেশি চাপে নেই। আর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর। সে কারণেই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, স্বচ্ছ ব্যলট বাক্স ও  ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ কংগ্রেসম্যানের চিঠিতে তথ্যের বড় ধরনের ঘাটতি ও  অসামঞ্জস্য আছে বলে মন্তব্য করেছেন পরররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি আরও বলেছেন, এই ধরনের চিঠি অতীতেও এসেছে, আগামীতে আরও বড় আকারে আসতে পারে। জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ধরনের কার্যক্রম তত বাড়তে থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: Super Admin।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’

সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’