ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে নৌকা ডুবে ১০৩ জনের মৃত্যু

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ১শরও বেশি লোক মারা গেছে। উত্তর মধ্য নাইজেরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৩, দুপুর ৪:১৪ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৩, দুপুর ৪:১৪ সময়
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে নৌকা ডুবে ১০৩ জনের মৃত্যু বিয়ে বাড়ি থেকে ফেরার পথে নৌকা ডুবে ১০৩ জনের মৃত্যু

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ১শরও বেশি লোক মারা গেছে। উত্তর মধ্য নাইজেরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া শেষে নৌকার যাত্রীরা নাইজার প্রদেশ থেকে কোয়ারা রাজ্যে ফিরছিল। এ সময়ে এটি ডুবে যায়। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে। কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় বলেছেন, এ পর্যন্ত আমারা ১০৩ জনের মৃতদেহ পেয়েছি এবং একশরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।

https://twitter.com/IndiaToday/status/1668816777910910978?s=20

তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।
কোয়ারা রাজ্য গভর্নরের কার্যালয় মৃতের সংখ্যার বিষয়ে কিছু উল্লেখ করেনি। তবে নৌকাযাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল বলে জানিয়েছে। উল্লেখ্য, নাইজেরিয়ায় যাত্রী বোঝাইয়ের কারণে নৌকা উল্টে যাওয়ার ঘটনা খুবই সাধারণ বিষয়। নৌকা ডুবে যাওয়ার এটি সর্বশেষ ঘটনা। গত মাসে দেশটির সোকোতো রাজ্যে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১৫ শিশু ডুবে গেছে। নিখোঁজ হয়েছে আরো ২৫ জন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা