ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ১, আহত অন্তত ১২ মান্দায় অটোরিকশায় মাইকিং করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা, গ্রেপ্তার ২ যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী প্রদান দিল্লিতে ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকের গুঞ্জন: নতুন সমীকরণে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা ট্রাম্প-কিম সম্ভাব্য বৈঠক নিয়ে গুঞ্জন: বাস্তব সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক ‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

জ্বর কমলেও লিভার জটিলতায় ভুগছেন খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে জ্বর কমেছে। কিন্তু লিভারের জটিলতা এখনো রয়ে গেছে। যার কারণে আরও
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১:৪ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১:৪ সময়
জ্বর কমলেও লিভার জটিলতায় ভুগছেন খালেদা জিয়া ফাইল ছবি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে জ্বর কমেছে। কিন্তু লিভারের জটিলতা এখনো রয়ে গেছে। যার কারণে আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে।

বিএনপি সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তির সময় খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা যে অবস্থা ছিল, সেটা এখন কমে আসছে। কিন্তু লিভারে জটিলতা এখনো সেইভাবে উন্নতি হয়নি। তাই আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। আসলে দেশে খালেদা জিয়ার লিভার সিরোসিসের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব নয়। এখন ওনার যে চিকিৎসা চলছে, সেটা হচ্ছে রোগটা যেন আর না বাড়ে এবং নিয়ন্ত্রণ রাখা যায় তারই চেষ্টাই চলছে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, ভালো মন্দ মিলিয়ে আছেন ম্যাডাম। চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছে। চিকিৎসা সংক্রান্ত বিষয়তো চিকিৎসকরা ভালো বলতে পারবেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের জ্বর কিছুটা কমেছে। কিন্তু লিভারের যে সমস্যা সেটা এখনও আছে। আসলে যখন ওনার লিভারের জটিলতা তৈরি হয়েছিলো, তখন যদি বিদেশে চিকিৎসা করতে দেওয়া হতো তাহলে আজকে এই সমস্যার সৃষ্টি হত না।

তিনি আরও বলেন, দেশে এলে ওনার রোগটা যেন নিয়ন্ত্রণে রাখা যায় সেটার চিকিৎসা চলছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। যার কারণে তাকে হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে। সর্বশেষ গত ১২ জুন বেশকিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু

আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু