ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্য করে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী বিদ্যালয়ের গাছের ডাল কাটার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী টিকিট বিক্রির নামে প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মামলা ৪৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে থানচিতে ৪ পর্যটক উদ্ধার বাংলাদেশের বন্যা-পাহাড় ধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা নাটোরে নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর

বন্ধুকে কুপিয়ে হত্যা মামলায় বন্ধু গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় বন্ধুর সাথে দ্বন্দ্বের জেরে তুষার রহমান জীম (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৩, বিকাল ৬:১ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৩, বিকাল ৬:১ সময়
বন্ধুকে কুপিয়ে হত্যা মামলায় বন্ধু গ্রেপ্তার ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় বন্ধুর সাথে দ্বন্দ্বের জেরে তুষার রহমান জীম (২৩নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।  ঘটনায় নিহতের ঘনিষ্ঠ বন্ধু সাকিবকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।

বুধবার (১৪ জুনভেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় নিহতের বাবা ফজলু মন্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার সাকিব ভেড়ামারা পৌরসভার  নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়ার মৃত সিরাজুল ইসলাম সিরু ড্রাইভারের ছেলে। সাকিব নিহত জীমের ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা একই এলাকার বাসিন্দা। একসাথে চলাফেরা করতেন জীম  সাকিব।

এর আগে মঙ্গলবার (১৩ জুনসকালের দিকে ভেড়ামারা পৌরসভার  নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়ায় গোলাম মোস্তফা রুবেলের ফাঁকা বাসার দ্বিতীয় তলায় সিঁড়িতে  ঘটনা ঘটে। নিহত তুষার মন্ডল জীম ভেড়ামারা উপজেলার ফজলু মন্ডলের ছেলে। তিনি ইলেকট্রনিকস মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।

নিহতের স্বজনরা জানানবন্ধুদের হাতে জীম খুন হয়েছে। মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে জীমের বন্ধুরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা মামলা করেছি। পুলিশ জীমের ঘনিষ্ঠ বন্ধু সাকিবকে গ্রেপ্তার করেছে। আমরা খুনিদের ফাঁসি চাই।

নিহতের পরিবারপুলিশ  স্থানীয় সূত্রে জানা গেছেজিমের বাড়িও প্রফেসরপাড়ায় এলাকায়। সে তার দাদার বাড়িতে বসবাস করতেন এবং ইলেকট্রনিকস মিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন। মাঝেমধ্যে দিনমজুর হিসেবেও কাজ করতেন। কয়েকবছর আগে জিমের বাবা  এলাকা থেকে চলে যায় এবং একই উপজেলার ১২ মাইল এলাকায় বসবাস করে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ভেড়ামারা উপজেলার শহরের প্রফেসরপাড়ায় ব্যবসায়ী গোলাম মোস্তফা রুবেলের ফাঁকা বাসার দ্বিতীয় তলায় সিঁড়িতে তুষার রহমান জীমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে বুধবার বিকালের দিকে দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিরফিকুল ইসলাম বলেনজীম নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের এক বন্ধু সাকিবকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। নিহতের জামা-কাপড় উদ্ধার করা হয়েছে। ১৬৪ করার জন্য আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: Super Admin।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’

সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’