ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল আসামি

ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার আরাজী পাইকপাড়া গ্রামে একাধিক মামলার এক পলাতক আসামিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে
  • আপলোড সময় : ৮ মে ২০২৫, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ৮ মে ২০২৫, দুপুর ২:৪৪ সময়
ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল আসামি ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার আরাজী পাইকপাড়া গ্রামে একাধিক মামলার এক পলাতক আসামিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। এই ঘটনা ঘটে বুধবার (৭ মে) রাত ১১টার দিকে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শাহজাহান আলী (৪৮)। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের আরাজী পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক ও প্রতারণাসহ মোট ১৪টি মামলা রয়েছে।

ঘটনার সময় ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি দল আসামি শাহজাহানকে ধরতে অভিযান চালায়। অভিযান সফলভাবে সম্পন্ন করে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও, কিছুক্ষণ পরই একদল দুর্বৃত্ত এসে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, অভিযানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য না থাকায় এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তিনি জানান, এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি যারা আসামি ছিনিয়ে নেওয়ায় জড়িত, তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, “ঠাকুরগাঁও পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত ও সক্রিয়। কেউ অপরাধ করে পার পাবে না।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের