ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইউক্রেনে ৫ লাখেরও বেশি রুশ সেনা নিহত, দাবি ব্রিটেন সেনপ্রধানের ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব পাওনা ৩ লাখ টাকা চাওয়ায় ব্যবসায়ী বন্ধুকে হত্যা করে মাটিচাপা দেন মাসুম সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’ ওষুধ ধার করে মশা নিধন চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাকিস্তানকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ

লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে
  • আপলোড সময় : ২৭ মে ২০২৫, বিকাল ৫:৩৮ সময়
  • আপডেট সময় : ২৭ মে ২০২৫, বিকাল ৫:৩৮ সময়
লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে দমকা হাওয়া কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সতর্কতা চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চারটি সমুদ্র বন্দরের জন্য প্রযোজ্য। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, এসব বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

এদিকে, মাছ ধরার কাজে নিয়োজিত নৌকা ও ট্রলারগুলোকে নিরাপত্তার স্বার্থে উপকূলবর্তী এলাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শও দিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, আবহাওয়ার এমন অবস্থায় সাধারণত সাগরে ঢেউ বৃদ্ধি পায় এবং ছোট নৌযান চলাচলে বিপদ দেখা দেয়। তাই মৎস্যজীবী ও উপকূলবর্তী বাসিন্দাদের জন্য এই সতর্কতা অত্যন্ত জরুরি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের