ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ‘জনগণ আমাদের চায় না, দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে’ ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে’ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ট্রাম্প বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’

হ্যাটট্রিক হারের পর মুস্তাফিজ ও তাসকিনকে মিস করেছেন সিমন্স

পাকিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচেই পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ দল। আগের দুই ম্যাচের বাজে ব্যাটিং প্রদর্শনীর পর রোববার
  • আপলোড সময় : ২ জুন ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
হ্যাটট্রিক হারের পর মুস্তাফিজ ও তাসকিনকে মিস করেছেন সিমন্স ছবি : সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচেই পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ দল। আগের দুই ম্যাচের বাজে ব্যাটিং প্রদর্শনীর পর রোববার রাতে কিছুটা আশা জাগানো ব্যাটিং করেছিল বাংলাদেশ। তবে বোলারদের ব্যর্থতায় সবশেষ ম্যাচেও ৭ উইকেটের ব্যবধানে হেরেছে লিটস দাসের দল।

এমন হারের পর আবারও উঠে এসেছে বোলিং বিভাগের হতশ্রী পারফরম্যান্সের কথা। কোচ ফিল সিমন্সও জানালেন দুই বোলারকে মিস করেছেন সিরিজজুড়ে। দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে নিয়েই এমন মন্তব্য টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমার মনে হয় যেকোনো দলই মুস্তাফিজকে মিস করবে। তার স্কিল এমন উইকেটে, তাকে তো মিস করতেই হবে। নাহিদ কিছুটা তরুণ।

মাত্রই এসেছে টি-টোয়েন্টিতে, অত অভিজ্ঞ নয়। তবে ফিজ, তাসকিনদের অবশ্যই মিস করবেন। দ্বিতীয় ম্যাচে মেইন বোলারদের একজন শরিফুলও চোটে পড়লো। ফলে কঠিন ছিল।’

সিরিজ হার নিয়ে সিমন্সের ভাষ্য, ‘আসলে যেকোনো সিরিজে হারাটাই হতাশার। আমরা যেখানে আছি, চেষ্টা করছি নতুন কিছু তৈরি করতে। কিছু ব্যাপার চেঞ্জ করতে। তরুণ কিছু ক্রিকেটাররাও আছে। ফলে হতাশাটা আছেই। তবে এতটাও বেশি না যতটা সেটেলড টিম নিয়ে হারলে হতাম।’

রিশাদকে নিয়ে প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘রিশাদের সেরা সিরিজ যায়নি, আমরা জানি, সেও এটা জানে। আমরা তার কাছে আরও বেশি প্রত্যাশা করি। তবে বোলারদের সিরিজ খারাপ যেতেই পারে। তার একটি খারাপ সিরিজ গিয়েছে। সে কাজ চালিয়ে যাবে এবং শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত হবে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!