ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ের আশঙ্কা, ৩ নম্বর নম্বর সংকেত নিলামে তোলা হচ্ছে ডায়ানার সেই ‘প্রতিশোধের পোশাক’ ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইউক্রেনে ৫ লাখেরও বেশি রুশ সেনা নিহত, দাবি ব্রিটেন সেনপ্রধানের ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব পাওনা ৩ লাখ টাকা চাওয়ায় ব্যবসায়ী বন্ধুকে হত্যা করে মাটিচাপা দেন মাসুম সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’ ওষুধ ধার করে মশা নিধন চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাকিস্তানকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে রেখে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিক ও স্থানীয় জনতা।আজ (শনিবার) দুপুর
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৫, বিকাল ৫:৩৮ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৫, বিকাল ৫:৩৮ সময়
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ ছবি : সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে রেখে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিক ও স্থানীয় জনতা।

আজ (শনিবার) দুপুর সোয়া ১২টার দিকে জাফলং ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে জাফলং বাজারে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ জনতা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ি আটকে রাখেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, হঠাৎ করেই স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেন। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক পরিষ্কার করে। সাড়ে ১২টার দিকে উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্টহাউজে রওনা হন।

জানা গেছে, জাফলংসহ সিলেট অঞ্চলের সকল পাথর কোয়ারির ইজারা স্থায়ীভাবে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদেই এই বিক্ষোভ হয়।

এর আগে জাফলং পর্যটন এলাকা ঘুরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, সরকার সিলেটের কোনো পাথর কোয়ারি আর খুলে দেবে না। জাফলংকে একটি পরিকল্পিত পর্যটন কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি আরও জানান, জাফলং ইসিএ এলাকা থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তার সঙ্গে থাকা বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে জাফলংয়ের পরিবেশ হুমকির মুখে পড়েছে। এসব অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের