ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

এবার ইসরায়েলে হামলা করল ইয়েমেন

ইরানের মিসাইল ও ড্রোন হামলার পর এবার ইয়েমেন থেকে ইসরায়েলে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। রোববার (১৫ জুন) এ
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৫, সকাল ৯:৩ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৫, সকাল ৯:৩ সময়
এবার ইসরায়েলে হামলা করল ইয়েমেন ছবি : সংগৃহীত
ইরানের মিসাইল ও ড্রোন হামলার পর এবার ইয়েমেন থেকে ইসরায়েলে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। রোববার (১৫ জুন) এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে নির্দিষ্ট করে কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি এ হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেল আবিব এবং আশেপাশের এলাকায় নতুন করে সাইরেন বেজে উঠছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

টাইমস অব ইসরায়েল জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কিছুক্ষণ পর লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার কয়েক মিনিট পরই নতুন করে সাইরেন বাজতে শুরু করে।

তবে হামলাটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কিনা কিংবা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে বাধা দিয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংবাদমাধ্যমটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়