ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত এনসিপি, জানালেন নাহিদ ইসলাম

সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একমত বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৫, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৫, দুপুর ২:৫৪ সময়
জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত এনসিপি, জানালেন নাহিদ ইসলাম ছবি : সংগৃহীত
সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একমত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নাহিদ বলেন, ‘এনসিসি গঠনে আমরা একমত। কাউন্সিলের ওপর রাষ্ট্রের সবার যেন আস্থা থাকে। যারা বিরোধিতা করেছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। পুরানো কাঠামোকে সমর্থন না করে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ দেখার আমরা আহ্বান জানিয়েছি।’

তিনি বলেন, তিন বাহিনী প্রধান ও প্রধান বিচারপতি নিয়োগ এনসিসির বাইরে রাখার প্রস্তাব করেছে এনসিপি।

একই বিষয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ না হলে রাষ্ট্র সংস্কার অসম্পূর্ণই থেকে যাবে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, এনসিসির প্রস্তাবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ছাড়া বাকিরা একমত হয়েছে। আশা করি তারাও একমত হবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক শুরু হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ