ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু

শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা।আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৫, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ১৯ জুন ২০২৫, দুপুর ৩:৭ সময়
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু ছবি : সংগৃহীত
শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ সংলাপ শুরু হয়।

সংলাপে অংশ নিতে বৈঠকে এসেছেন বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আজকের বৈঠকে রাষ্ট্রের মূলনীতি ও রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে আলোচনার কথা রয়েছে বলে জানান ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

ঈদের আগে ৩৩টি রাজনৈতিক দল সংলাপে অংশগ্রহণ করেছিল। এছাড়া, দ্বিতীয় পর্যায়ের বৈঠকে ১৭ জুন ২৯টি দল অংশগ্রহণ করে। যার ধারাবাহিকতায় বুধবারও আলোচনা হয়।

সংলাপ শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন, পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের