ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে: ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরাইলের সঙ্গে যোগ দেয়ায় ডোনাল্ড ট্রাম্প প্রশংসায় ভাসছেন। স্থানীয় সময় রোববার (২২ জুন) ভোরে
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১০:৩ সময়
ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে: ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরাইলের সঙ্গে যোগ দেয়ায় ডোনাল্ড ট্রাম্প প্রশংসায় ভাসছেন। স্থানীয় সময় রোববার (২২ জুন) ভোরে ইরানের অন্তত তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করায় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন, ট্রাম্প তার ‘সাহসী সিদ্ধান্তের’ জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ নেয়া হয়েছে।

এদিকে শনিবার (২১ জুন) স্থানীয় সময় রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভাষণে ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করেছি, যা সম্ভবত আগে কখনও কোনো দল করেনি। আমরা ইসরাইলের জন্য এই ভয়াবহ হুমকি মুছে ফেলার জন্য অনেক দূর এগিয়েছি।’

ভাষণে ইরানকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, ‘হয় শান্তি স্থাপন হবে, না হয় ইরানের জন্য এক মর্মান্তিক পরিণতি ঘটবে। গত আট দিনে যা ঘটেছে, তার চেয়েও ভয়াবহ হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই