ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা: মাহদী আমিন ভুল করে ‘ডাকাত দলের বাসে’, মারধর-মুক্তিপণ দিয়ে শেষে উদ্ধার জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ, ঢাবিতে হাসিব-আইয়াম ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা সার কার্যক্রম তদারকিতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু পর্যটকে মুখর কক্সবাজার: জমজমাট মৌসুম শুরুর প্রত্যাশা সব স্থানে সাত জনের বেশি সমর্থনপ্রত্যাশী বিএনপির, প্রার্থী চূড়ান্ত জামায়াতের ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে

পথ ভুলে ভারতে বিজিবি সদস্য, পতাকা বৈঠকের পর ফেরত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত এলাকায় পথ ভুল করে ভারতে ঢুকে পড়েন মতিউর রহমান নামে এক বর্ডার গার্ড
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ২:৩০ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ২:৩০ সময়
পথ ভুলে ভারতে বিজিবি সদস্য, পতাকা বৈঠকের পর ফেরত ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত এলাকায় পথ ভুল করে ভারতে ঢুকে পড়েন মতিউর রহমান নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হয়।

শুক্রবার (২০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ভারত ভূখন্ডে ঢুকে পড়ার পর শনিবার (২১ জুন) রাত ১১টার দিকে তাকে ফেরত আনা হয়।

মতিউর রহমান জহুরপুর টেক ক্যাম্পে ল্যান্স নায়েক পদে কর্মরত।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে গরু-মহিষ চোরাচালানিদের ধাওয়া করতে গিয়ে ভারত ভূখন্ডে ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর ফিরে আসতে পারেননি তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় বিএসএফকে।

পরে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয় মতিউর রহমানকে। ফেরত আসার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিলো তাকে।  
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের