ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর, বাড়ছে বিশেষ সুবিধা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর আসছে। আগামী ১ জুলাই থেকেই তাদের মূল বেতনের ১০
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর, বাড়ছে বিশেষ সুবিধা প্রতীকী ছবি
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর আসছে। আগামী ১ জুলাই থেকেই তাদের মূল বেতনের ১০ থেকে ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ দেওয়া হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে বেতন গড়ে বাড়বে অন্তত ১ হাজার ৫০০ টাকা।

সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসার সই করা এক অফিস আদেশে বলা হয়, জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ এবং তদূর্ধ্ব গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর ১ জুলাই মূল বেতনের ১০ শতাংশ হারে এই বিশেষ সুবিধা পাবেন। আর গ্রেড-১০ এবং তদনিম্ন গ্রেডে থাকা ব্যক্তিরা পাবেন ১৫ শতাংশ হারে, তবে তা হবে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা।

এর আগে সরকারি কর্মীদের জন্যও বিশেষ সুবিধা বাড়ানোর ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়। সংশোধিত সেই সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা এখন থেকে অন্তত ১ হাজার ৫০০ টাকা এবং অবসরপ্রাপ্তরা ৭৫০ টাকা হারে বিশেষ সুবিধা পাবেন। পূর্বে এই পরিমাণ ছিল যথাক্রমে ১ হাজার ও ৫০০ টাকা।

মূলত, এমপিও বা মান্থলি পে-অর্ডার হলো সরকার নির্ধারিত মাসিক বেতন আদেশ, যার আওতায় শিক্ষক-কর্মচারীরা মূল বেতন ও কিছু ভাতা পেয়ে থাকেন। বর্তমানে দেশে প্রায় ২৯ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের বিপুল সংখ্যক বেসরকারি শিক্ষক ও কর্মচারী আর্থিকভাবে উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বর্তমান দ্রব্যমূল্যের চাপের মধ্যে এই সুবিধা কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের