ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যেকোনো হাইকমিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার ম্যাচের আগে রিয়াল শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন এন্দ্রিক নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা টানা বৃষ্টিতে পচছে রসুন-পেঁয়াজ, শরীয়তপুরে কৃষকের দুশ্চিন্তা ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন ট্রাম্পের হস্তক্ষেপেই এনভিডিয়ার সিইও পদে ফিরেছেন জেনসেন হুয়াং

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে জানতে পারবেন

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (২৬ জুন) প্রকাশিত হবে।বুধবার (২৫
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১১:৩৬ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১১:৩৬ সময়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে জানতে পারবেন ছবি : সংগৃহীত
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (২৬ জুন) প্রকাশিত হবে।

বুধবার (২৫ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। এরপর ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আট বছর পর এতে আবার পরিবর্তন আনা হলো। চলতি শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।

গত ৩১ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪ জেলা শহরের ৮৭৯টি কেন্দ্রে চলতি শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৫ লাখ ৬০ হাজারেরও বেশি ভর্তিচ্ছু। আট বছর পর অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা নেয়া হয় এমসিকিউ (বহুনির্বাচনি) পদ্ধতিতে। ১০০ নম্বরের প্রশ্নপত্রের জন্য সময় ছিল ১ ঘণ্টা। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৫। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেয়া হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ (চতুর্থ বিষয়সহ) ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস কোর্স) প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি। দেশের ১ হাজার ৯৬৯টি কলেজে ডিগ্রি কোর্সে পাঠদান করা হয়। প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা তিনটি, আদিবাসী একটি, প্রতিবন্ধী একটি এবং পোষ্য কোটা তিনটি।

মুঠোফোনে যেভাবে ফল দেখা যাবে

মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nu<space>athn<space>roll no. টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

ওয়েবসাইটে দেখবেন যেভাবে

ভর্তিবিষয়ক ওয়েবসাইট এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। পরে সাইন ইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর লগইন করার পর, ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করতে হবে এবং ফলাফল দেখা যাবে। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান