ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জামায়াতের নিন্দা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ নিরাপত্তায় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে: এনসিপি নিরাপত্তা বাড়াতে মেট্রোরেলে যুক্ত হচ্ছে আর্চওয়ে ও লাগেজ স্ক্যানার কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির যুদ্ধবিরতি নয়, সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ রিয়াদের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি আরব ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ ফিফার গোলকধাঁধায় এক ম্যাচ খেলেই জাতীয় দলের স্বপ্ন শেষ ইউরোপসেরা কিপারের

ঢাকায় চালু হতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস চালু হবে।রবিবার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৫, দুপুর ৩:৫৪ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৫, দুপুর ৩:৫৪ সময়
ঢাকায় চালু হতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ছবি : সংগৃহীত
ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস চালু হবে।

রবিবার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন দেওয়া হয়।

মানবাধিকার অফিস চালু হলে যে সুবিধাটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো, ওরা সরাসরি তদন্ত করতে পারবে।
বর্তমানে ১৬টি দেশে মানবাধিকার পরিষদের এ ধরনের কার্যালয় রয়েছে।

দেশগুলো হচ্ছে- বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন ও সিরিয়া।

এ ধরনের কার্যালয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করে মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে বলা হয়, কান্ট্রি অফিস প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণাঙ্গ ম্যান্ডেটের ভিত্তিতে মানবাধিকার সুরক্ষা ও প্রসারে সংশ্লিষ্ট দেশের সঙ্গে দেনদরবার করে থাকে জাতিসংঘ।

এ ম্যান্ডেটের মধ্যে সাধারণত মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, সুরক্ষা এবং সংশ্লিষ্ট দেশের সরকার, নাগরিক সমাজ, ভিকটিম এবং অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ও কারিগরি সহায়তা থাকার কথা বলছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি