ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দক্ষিণ দাড়েরপাড়া গ্রামে একটি অবিস্ফোরিত গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট)
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৩, দুপুর ১:৫০ সময়
  • আপডেট সময় : ২২ আগস্ট ২০২৩, দুপুর ১:৫০ সময়
কুষ্টিয়ার দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার ছবি : সংগৃহীত
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দক্ষিণ দাড়েরপাড়া গ্রামে একটি অবিস্ফোরিত গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) রাত ১০ টার সময় দৌলতপুর থানা পুলিশ দাড়েরপাড়া গ্রামের ইকরা একাডেমি এন্ড নূরানী মাদ্রাসার নির্মাণাধীন ভবনের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত গ্রেনেডটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চারা সোমবার সন্ধ্যার সময় খেলতে গিয়ে গ্রেনেডটি খুঁজে পাই।

প্রত্যক্ষদর্শী সোহেল রানা জানান, তিনি দেখতে পান তার ভাতিজা ফাহিম একটি শক্ত বস্তু হাত দিয়ে নাড়াচাড়া করছে, কাছে গিয়ে তিনি দেখেন একটি লোহার ভারি বস্তু তার হাতে। বস্তুটি দেখে সন্দেহ হয় এবং এটি বোমা জাতীয় কোনো জিনিস হতে পারে বলে তিনি ধারণা করেন। পরে বিষয়টি তিনি স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে পুলিশ প্রশাসনকে জানান।

এই ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ ও দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ সাংবাদিকদের বলেন, আমরা এলাকাবাসীর মাধ্যমে খবর পাই দক্ষিণ দাড়ের পাড়া গ্রামের ইকরা একাডেমি এন্ড নূরানী মাদ্রাসার নির্মাণাধীন ভবনের পাশে একটি অবিস্ফোরিত গ্রেনেড পড়ে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে, প্রাথমিকভাবে বালির বস্তা দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে বিস্ফোরণ না ঘটে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

স্থানীয়দের ধারণা, গ্রেনেডটি স্বাধীনতা যুদ্ধের সময়কার এবং মাদ্রাসা বিল্ডিং নির্মাণের জন্য মাটি খননের সময় মাটির ভেতরে উঠে এসেছে, সে সময় কেউ দেখতে পাইনি। আবার নাশকতার উদ্দ্যেশ্যে কেউ ফেলে রেখে যেতে পারে এটাও ধারণা করছে স্থানীয় অনেকে
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী