ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

দীপু মনির হাতে তসবিহ, হাউমাউ করে কাঁদলেন পলক

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৫, বিকাল ৬:৬ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৫, বিকাল ৬:৬ সময়
দীপু মনির হাতে তসবিহ, হাউমাউ করে কাঁদলেন পলক
জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন সকাল ১০ টা ২৫ মিনিটের দিকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয় দীপু মনিকে। এসময় তার হাতে তসবিহ দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে তসবিহ জপতে দেখা যায় তাকে। গ্রেপ্তার দেখানোর ওপর শুনানি শেষে আদালতের হাজতখানায় নেওয়ার সময়ও একইভাবে তসবিহ হাতে রাখেন দীপু মনি।

এদিকে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদেছেন জুনাইদ আহমেদ পলক। সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরোনো ছিল। পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয়।

 সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়ে ছিলেন। বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করছিলেন। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়েই হাউমাউ করে কাঁদতে থাকেন। তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

গত বছরের ১৫ আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় পলককে গ্রেপ্তার করা হয়। আর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের অনেকগুলো হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ড ভোগ করেন তারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান