ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত, গরমে মিলল স্বস্তি; শীতে আসছে শৈত্যপ্রবাহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল কার্যকরে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ৫ ডিসেম্বর থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদন শেষ ২৫ নভেম্বর ইউরোপযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, সেনেগালে নৌকা ডুবে প্রাণ গেল ৩৪ জনের পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লি হাইকমিশন ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন ৯৭ মিনিটে দুর্দান্ত সেভ, বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার হাতে কোলো কোলোর শিরোপা সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল কার্যকরে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় আদেশ জারির উদ্যোগ
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৫ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৫ সময়
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল কার্যকরে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় আদেশ জারির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে অর্থ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, দেশের শিক্ষা খাতের অগ্রগতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের চাকরিসংক্রান্ত সুযোগ-সুবিধা বাড়ানো, কল্যাণ নিশ্চিত করা এবং সামগ্রিক সেবার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এ উদ্দেশ্যে শিক্ষা খাতে বাজেটের বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে। এর ফলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাগত দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে। 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে জাতীয় বেতন স্কেল ২০২৬ ঘোষণা করা হলেও তাঁদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে এখনো কোনো আদেশ জারি হয়নি। এ অবস্থায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে আনুষ্ঠানিক আদেশ জারি করা প্রয়োজন বলে চিঠিতে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নতুন বেতন স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের আদেশ জারির ব্যবস্থা নিতে অর্থ বিভাগের সচিবকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী