ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে

সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৭ সময়
সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। কয়েক ঘণ্টার ব্যবধানে রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় এসব ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সোমবার (৯ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন লাগানোর পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর কয়েক ঘণ্টা পর সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্বিতীয় দফায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।


সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গেন্ডা এলাকায় পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাসে এবং বলিয়ারপুর এলাকায় ইতিহাস পরিবহনের একটি পার্কিং করা বাসে রাতের আঁধারে আগুন দেওয়া হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী