ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে

মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

মিশরের গিজা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১২
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩২ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩২ সময়
মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

মিশরের গিজা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। রোববার (৮ নভেম্বর) রাজধানী কায়রো থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে আল-আয়াত এলাকায় এ ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।


দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। তাঁরা ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেলপথ সচল করার চেষ্টা করছেন। বিশেষ করে কায়রো-আপার ইজিপ্ট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। তবে কখন নাগাদ ওই পথে রেল যোগাযোগ পুনরায় চালু হবে, তা জানায়নি কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার কারণ দ্রুত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তদন্তে কারও অবহেলা প্রমাণিত হলে তাঁকে জবাবদিহির আওতায় আনার নির্দেশও দিয়েছেন তিনি। দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারিগরি কারণ শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।


মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যতম পুরোনো ও বৃহৎ রেল যোগাযোগব্যবস্থা রয়েছে মিশরে। তবে দেশটিতে প্রায়ই রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে রেল যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে কয়েক বিলিয়ন মিশরীয় পাউন্ড বিনিয়োগ করছে সরকার। মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটেছিল ২০০২ সালে। সে সময় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রেনের সাতটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অন্তত ৩৬০ জন নিহত হয়েছিলেন।


সূত্র: রয়টার্স।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী