ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এসএসসিতে এবার জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ বছর মোট ১১টি শিক্ষা বোর্ডে ফাইভ পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৩২
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৫, দুপুর ৩:৫৫ সময়
  • আপডেট সময় : ১০ জুলাই ২০২৫, দুপুর ৩:৫৫ সময়
এসএসসিতে এবার জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ বছর মোট ১১টি শিক্ষা বোর্ডে ফাইভ পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

এ বছর সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৯ লাখ ৩৬ হাজার ৫৭৯ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। মোট উপস্থিতি ছিল ১৯ লাখ আট হাজার ৮৬ জন। 

তাদের মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা তেরো লাখ তিন হাজার ৪২৬ জন। এদিকে, গত বছর সারাদেশে জিপিএ ফাইভ পেয়েছিলেন এক লাখ ৮২ হাজার ১২৯ জন। সেই হিসেবে এবার জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

তাছাড়া, পাসের হারও কমেছে এবার। এ বছর সারাদেশে মোট পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ