ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

দুই দিন ধরে এটিএমে টাকা তোলা যাচ্ছে না, কার্ডে লেনদেনেও ছিল বাধা—দেশের প্রায় ৩০টি ব্যাংকের গ্রাহকদের জন্য অবশেষে
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৩৭ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৩৭ সময়
বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

দুই দিন ধরে এটিএমে টাকা তোলা যাচ্ছে না, কার্ডে লেনদেনেও ছিল বাধা—দেশের প্রায় ৩০টি ব্যাংকের গ্রাহকদের জন্য অবশেষে এলো স্বস্তির খবর। নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই কিউ-ক্যাশের আওতাধীন এটিএম, কার্ডসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা আবার স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর মঙ্গলবার ৬ অক্টোবর রাতে এসব সেবা চালু হয়েছে বলে জানিয়েছে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি।


একইদিন দেওয়া এক বিজ্ঞপ্তিতে কিউ-ক্যাশ জানায়, তাদের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকরা আগের মতো কার্ড এবং অন্যান্য মাধ্যমে লেনদেন করতে পারবেন। এর আগে রোববার ৪ অক্টোবর রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।


এর প্রভাব পড়ে ব্যাংকগুলোর এটিএম, পিওএস মেশিন এবং কার্ডভিত্তিক লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল সেবায়। হঠাৎ করে এসব সেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকরা। সেবা বন্ধ হওয়ার পর ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছিল, আগামী ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা পুনরায় চালু হতে পারে।


তবে সেই অপেক্ষায় আর থাকতে হলো না গ্রাহকদের। নির্ধারিত সময়ের প্রায় কয়েক দিন আগেই মঙ্গলবার রাতে কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা চালু করা হয়েছে। অর্থাৎ বর্তমানে সংশ্লিষ্ট প্রায় ৩০টি ব্যাংকের কিউ-ক্যাশভিত্তিক এটিএম, কার্ড এবং অন্যান্য ডিজিটাল লেনদেন সেবা আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ