ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চবি ছাত্রদলের মিছিল

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তাঁরা বিএনপির
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ৩:৪১ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ৩:৪১ সময়
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চবি ছাত্রদলের মিছিল ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক
নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তাঁরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিরও দাবি জানান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়ক থেকে শুরু হয়ে রেল স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা, জিয়ার সৈনিক, এক হও, লড়াই করো, খালেদা জিয়ার মুক্তি চাইসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঈমতিয়াজ ইকরাম, ঈসমাঈল হোসেন, সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আইনুল ইসলাম সাগর, ফরহাদ হোসেন, মোহাম্মদ ইমন, আজিজুর রহমান মামুন, সাবেক সদস্য তানভীর বিল্লাহ, ওবায়েদ, মিনহাজ, ইমরান, মঈন, কেফায়েত, সাকিব, তফু, রহিম, জুয়েল, আশরাফ, জিয়া, টিপু, রাশেদ, ইসমাইল, রফিক, রাশেদ, রহমান, মোজাম্মেল, সাগর, ওয়ারেস, পারভেজ, সালাউদ্দিন, মিশকাত, আরাফাত, রিয়াদ, ওহাহিদ, রহমান, রুকনসহ আরও অনেকে।

এ বিষয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছি। আগামীতে আমরা দেশে আর কোন প্রহসনমূলক নির্বাচন হতে দেব না।

তিনি আরও বলেন, আমরা প্রশাসনের কাছে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

এর আগে গত ১১ আগস্ট দীর্ঘ সাত বছর পর শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনের পর মূল ক্যাম্পাসে এই প্রথম প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করল ছাত্রদল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!